ইডেনে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ ম্যাক্সওয়েল, বাবরদের কী ‘শেখালেন’ অসি ব্যাটার?

                                ICC ODI World Cup 2023

ইডেনে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ ম্যাক্সওয়েল, বাবরদের কী ‘শেখালেন’ অসি ব্যাটার?

ইডেনে পাকিস্তানের অনুশীলনে ‘হাজির’ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল! বাবর আজ়মদের কি তাঁর মতো খেলা শেখাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার?


কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের ব্যাটারদের ‘শেখাচ্ছেন’ গ্লেন ম্যাক্সওয়েল। এক পায়ে কী ভাবে বড় শট খেলা যায় তার প্রশিক্ষণ দিচ্ছেন। আর সে রকমই শট খেলার চেষ্টা করছেন শাদাব খান। আফগানিস্তানকে হারিয়ে কি সোজা পাকিস্তানের অনুশীলনে হাজির হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার?

না, ম্যাক্সওয়েল সশরীরে হাজির হননি। কিন্তু তিনি ছিলেন পাকিস্তানের অনুশীলনে। ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েল যে রকম শট খেলেছেন তেমনটাই খেলার চেষ্টা করেছেন শাদাব। রান তাড়া করতে নেমে পায়ে ক্র্যাম্প ধরে ম্যাক্সওয়েলের। ফলে ১২৮ বলে ২০১ রানের ইনিংসের একটা বড় অংশ ম্যাক্সওয়েল খেলেন এক পায়ে। শট মারার সময় তাঁর পা নড়ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চার-ছক্কা মারছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। সেটাই করার চেষ্টা করেন শাদাব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Trending

ইডেনে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ ম্যাক্সওয়েল, বাবরদের কী ‘শেখালেন’ অসি ব্যাটার?
War 2 (2025) Bangla Review – এবার হৃত্বিক বনাম Jr NTR! আগুন লাগাতে আসছে Spy Universe 🔥
War (2019) Bangla Review – হৃত্বিক বনাম টাইগার, অ্যাকশন থ্রিলারের মহাযুদ্ধ!
IND vs SL Cricket World Cup 2023: মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং - ৩/১৬ (৭) ওভার
বিশ্বকাপে বাবরদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে কিসের উপর, অদ্ভুত দাবি পাক কোচের
IND vs SL ICC CWC 2023: একটি অবিস্মরণীয় ম্যাচের আলোচনা
IPL 2025 Full Bangla Review – প্লে-অফের লড়াই, মাঝখানের ঝড়, আর RCB-এর ট্রফি পাওয়া
Pathaan Movie Bengali Review
🎬 Panchayat – Season 4 Review (2025)
ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান? আবার কাটা যাবে টিকিট, কবে, কী ভাবে?