রবিবার নয়, শনিবারই অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে গিয়েছিল রোহিতের ভারত! কেন?

 ICC ODI World Cup 2023

রবিবার নয়, শনিবারই অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে গিয়েছিল রোহিতের ভারত! কেন?

বিশ্বকাপের ফাইনাল খেলার ২৪ ঘণ্টা আগেই নাকি ভারতকে হারানোর সব পরিকল্পনা করে রেখেছিল অস্ট্রেলিয়া। শুধু মাঠে নেমে তা কাজে লাগানোর দরকার ছিল। সেটাই করেছে তারা।

odi world cup

ম্যাচ হেরে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৩:৪৭
Share:Save:

বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগের দিনই ভারতকে হারানোর সব পরিকল্পনা করে রেখেছিল অস্ট্রেলিয়া। শুধু দরকার ছিল টস জেতা। সেটা হতেই বাকি কাজটা সহজ হয়ে যায় প্যাট কামিন্সের। মাঠে নেমে নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর প্রয়োজন ছিল। সেটাই করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ও বোলারেরা। তাই ষষ্ঠ বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। তখন সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও পরে অসি অধিনায়ক জানান, সেই সিদ্ধান্তের নেপথ্যে অনেক কারণ ছিল। কামিন্স বলেন, ‘‘ম্যাচের আগের দিন পিচ দেখেই বুঝে গিয়েছিলাম এই পিচে দিনের বেলা খেলতে খুব সমস্যা হবে। রোদের মধ্যে পিচ ক্রমশ ভাঙবে। মন্থর হবে। কিন্তু সন্ধ্যার পরে হয়তো খেলা সহজ হবে। সেই কারণেই বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

অর্থাৎ, খেলার আগের দিনই পিচ পড়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখানেই ভারতকে টেক্কা দিয়ে যায় তারা। টস হেরে রোহিত জানিয়েছিলেন, জিতলে তিনি ব্যাটই নিতেন। অর্থাৎ, ভারতের পরিকল্পনা ছিল প্রথমে ব্যাটিংয়ের। তা হলে কি দেশের মাঠের পিচই বুঝতে পারেননি রোহিতেরা। না কি নিজেদের শক্তির উপরেই ভরসা রেখেছিলেন তাঁরা। পরিস্থিতি দেখেননি।

মন্থর পিচ হলেও ভারতের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম বল করার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ছিল। সেই সিদ্ধান্ত নিতে সাহসের প্রয়োজন ছিল। সেই সাহস দেখান কামিন্স। তার নেপথ্যেও একটি কারণ ছিল। কামিন্স বলেন, ‘‘বল করার সময় কোনও ভুল করলে তা শুধরে নেওয়ার অনেক সময় ছিল। কিন্তু বিশ্বকাপ ফাইনালে ব্যাট করতে গিয়ে কোনও ভুল করলে চাপ হয়ে যেত। সেখান থেকে ফেরা সহজ ছিল না। তাই প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা কাজে লেগেছে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Trending

ইডেনে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ ম্যাক্সওয়েল, বাবরদের কী ‘শেখালেন’ অসি ব্যাটার?
War 2 (2025) Bangla Review – এবার হৃত্বিক বনাম Jr NTR! আগুন লাগাতে আসছে Spy Universe 🔥
War (2019) Bangla Review – হৃত্বিক বনাম টাইগার, অ্যাকশন থ্রিলারের মহাযুদ্ধ!
IND vs SL Cricket World Cup 2023: মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং - ৩/১৬ (৭) ওভার
বিশ্বকাপে বাবরদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে কিসের উপর, অদ্ভুত দাবি পাক কোচের
IND vs SL ICC CWC 2023: একটি অবিস্মরণীয় ম্যাচের আলোচনা
IPL 2025 Full Bangla Review – প্লে-অফের লড়াই, মাঝখানের ঝড়, আর RCB-এর ট্রফি পাওয়া
Pathaan Movie Bengali Review
🎬 Panchayat – Season 4 Review (2025)
ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান? আবার কাটা যাবে টিকিট, কবে, কী ভাবে?