এক ম্যাচে ৪ নজির শামির, ৭ উইকেট নিয়ে শততম ম্যাচে ভারতকে ফাইনালে তুললেন বাংলার জোরে বোলার

                                               

                        ICC ODI World Cup 2023

এক ম্যাচে ৪ নজির শামির, ৭ উইকেট নিয়ে শততম ম্যাচে ভারতকে ফাইনালে তুললেন বাংলার জোরে বোলার

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে নিজের সেরা বোলিং করলেন শামি। ভারতের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের ম্যাচে ৭ উইকেট নিলেন। গড়লেন আরও কয়েকটি নজির।

picture of Mohammed Shami

মহম্মদ শামি। ছবি: আইসিসি।

অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২২:৪৮
Share:Save:

বিশ্বকাপ সেমিফাইনালে বুধবার মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি মাইলফলক স্পর্শ করেছিলেন মহম্মদ শামি। দেশের হয়ে ১০০টি এক দিনের ম্যাচ খেলা হয়ে গেল তাঁর। মাইলফলক ছোঁয়ার ম্যাচেই বিশ্বকাপেও একাধিক নজির গড়লেন বাংলার জোরে বোলার। ৫০ ওভারের ক্রিকেটে জীবনের সেরা বোলিংও করলেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। নিজের দক্ষতায় স্মরণীয় করে রাখলেন শততম এক দিনের ম্যাচ।

ভারতের প্রথম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। বুধবার ওয়াংখেড়েতে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে আউট করে বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করলেন শামি। এই মাইলফলক স্পর্শ করতে ১৭টি ম্যাচ লাগল শামির। এটিও একটি নজির। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৯টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বিশ্বের সপ্তম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০ উইকেট নিলেন শামি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে গ্লেন ম্যাকগ্রা, মুথাইয়া মুরলিথরন, লসিথ মালিঙ্গা, ওয়াসিম আক্রম, ট্রেন্ট বোল্ট এবং স্টার্কের। জাহির খান এবং জাভাগল শ্রীনাথকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রাহক হয়েছেন শামি। তাঁদের ৪৪টি করে উইকেট রয়েছে বিশ্বকাপে। সেমিফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হল ৫৪।

এ বার বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিলেন তিনি। তিন বার ম্যাচের সেরার পুরস্কারও পেলেন। বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিলেন ৫৭ রান খরচ করে। এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই। ১০০তম এক দিনের ম্যাচ খেলতে নেমে ভারতের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের এক ম্যাচে ৭টি উইকেট নিলেন। ছাপিয়ে গেলেন আশিস নেহরার বিশ্বকাপের এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজিরকে।

এ বারের বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা পাননি শামি। বাংলাদেশের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে হার্দিক পাণ্ড্য চোট পাওয়ায় লিগের পঞ্চম ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান। তার পর প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন তিনি। এক মাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট পাননি। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ২৩টি উইকেট নিয়েছেন। বুধবারের ম্যাচের পর প্রতিযোগিতায় তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। শামি পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Trending

ইডেনে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ ম্যাক্সওয়েল, বাবরদের কী ‘শেখালেন’ অসি ব্যাটার?
War 2 (2025) Bangla Review – এবার হৃত্বিক বনাম Jr NTR! আগুন লাগাতে আসছে Spy Universe 🔥
War (2019) Bangla Review – হৃত্বিক বনাম টাইগার, অ্যাকশন থ্রিলারের মহাযুদ্ধ!
IND vs SL Cricket World Cup 2023: মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং - ৩/১৬ (৭) ওভার
বিশ্বকাপে বাবরদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে কিসের উপর, অদ্ভুত দাবি পাক কোচের
IND vs SL ICC CWC 2023: একটি অবিস্মরণীয় ম্যাচের আলোচনা
IPL 2025 Full Bangla Review – প্লে-অফের লড়াই, মাঝখানের ঝড়, আর RCB-এর ট্রফি পাওয়া
Pathaan Movie Bengali Review
🎬 Panchayat – Season 4 Review (2025)
ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান? আবার কাটা যাবে টিকিট, কবে, কী ভাবে?