শামি, ইংরেজিটা শিখে নাও, তোমায় বিয়ে করব’, জোরে বোলারকে প্রস্তাব বাঙালি অভিনেত্রীর

                          ICC ODI World Cup 2023

‘শামি, ইংরেজিটা শিখে নাও, তোমায় বিয়ে করব’, জোরে বোলারকে প্রস্তাব বাঙালি অভিনেত্রীর

বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। অভিনেত্রী পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব দিয়েছেন শামিকে।

cricket

পায়েল ঘোষ (বাঁ দিকে) এবং মহম্মদ শামি। — ফাইল চিত্র।

বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। তাতেই আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন। বিশ্বকাপে তাঁর বোলিং ভারতের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন পায়েল। লিখেছেন, “শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।” তবে ভারতের পেসার এই প্রস্তাবের কোনও উত্তর দেননি। বস্তুত, সমাজমাধ্যমে শামি খুব একটা সক্রিয় নন। দল জিতলে মাঝেসাঝে পোস্ট করেন। আবার কোনও উৎসবের সময়েও তা উদ্‌যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে।

পায়েলের টুইট ভাইরাল হতেই মানুষ তাঁর ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দেন। জানা গিয়েছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্‌স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশ্যে পাড়ি দেন মুম্বইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যাঁর ছবি ‘প্রায়াণামে’ অভিনয় করেন পায়েল। পরে বর্ষাধারে, উসারাভেল্লি, মিস্টার রাস্কেল, প্যাটেল কি পঞ্জাবি শাদি ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। ২০২০ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। রামদাস আথওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মহিলা শাখার সহ-সভাপতি হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Trending

ইডেনে পাকিস্তানের অনুশীলনে হঠাৎ ‘হাজির’ ম্যাক্সওয়েল, বাবরদের কী ‘শেখালেন’ অসি ব্যাটার?
War 2 (2025) Bangla Review – এবার হৃত্বিক বনাম Jr NTR! আগুন লাগাতে আসছে Spy Universe 🔥
War (2019) Bangla Review – হৃত্বিক বনাম টাইগার, অ্যাকশন থ্রিলারের মহাযুদ্ধ!
IND vs SL Cricket World Cup 2023: মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং - ৩/১৬ (৭) ওভার
বিশ্বকাপে বাবরদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে কিসের উপর, অদ্ভুত দাবি পাক কোচের
IND vs SL ICC CWC 2023: একটি অবিস্মরণীয় ম্যাচের আলোচনা
IPL 2025 Full Bangla Review – প্লে-অফের লড়াই, মাঝখানের ঝড়, আর RCB-এর ট্রফি পাওয়া
Pathaan Movie Bengali Review
🎬 Panchayat – Season 4 Review (2025)
ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান? আবার কাটা যাবে টিকিট, কবে, কী ভাবে?